পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়ন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে মুসলমানদের জীবনে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি—এই উৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন।
রাশিদুল ইসলাম নয়ন বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। বিশেষ করে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর সুস্বাস্থ্য কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
সবশেষে শ্রীপুরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান তিনি।
