ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের অভিযোগের ভিত্তিতে ইসরায়েল ফুটবল সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে FIFA।
সংস্থাটি জানায়, ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের করা পৃথক দুটি অভিযোগ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একটি অভিযোগে বলা হয়, পশ্চিম তীরে অবস্থিত ইসরায়েলি বসতিগুলোর ক্লাবকে জাতীয় লিগে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে ফিফার গভর্ন্যান্স প্যানেলের সুপারিশ অনুযায়ী কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সংস্থাটি উল্লেখ করেছে, পশ্চিম তীরের আইনি অবস্থান আন্তর্জাতিক আইনে এখনো জটিল ও অনির্ধারিত।
অন্যদিকে, পৃথক অভিযোগের ভিত্তিতে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে— বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ, আক্রমণাত্মক কর্মকাণ্ড এবং ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
