Dhakainfo24
ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক শোলাকিয়ার প্রাচীন বৃক্ষ

ঢাকা ইনফো২৪
মার্চ ২১, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে মুসল্লিরা এখানে ঈদের জামাতে অংশ নেন।

প্রায় সাত একর আয়তনের বিশাল এই মাঠে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন বৃক্ষ। শোলাকিয়া ঈদগাহের দক্ষিণ-পশ্চিম প্রান্তে মূল প্রবেশপথের কাছে এই রেইনট্রি গাছটি ঈদগাহের সমবয়সী বলে ধারণা স্থানীয়দের।

১৭৫০ সালে শোলাকিয়া ঈদগাহ মাঠের গোড়াপত্তন হয়। সেই হিসেবে গাছটির বয়স পৌনে ৩শ’ বছরেরও বেশি।

গাছটির নিচে আগেভাগে জায়গা নিতে বয়োজ্যেষ্ঠ মুসল্লিরা ঈদের দিন প্রত্যুষে ঈদগাহে চলে আসেন।

ঈদের ২-৩ দিন আগে শোলাকিয়ায় চলে আসা দূর-দূরান্তের মুসল্লিদের অনেকের দৃষ্টি কাড়ে বিশাল আয়তনের গাছটি। অনেকে আবার কৌতূহল করে গাছটিকে এক নজর দেখতেও ছুটে আসেন শোলাকিয়ায়।

স্থানীয়দের মাঝে কথিত রয়েছে যে, এ গাছের ডাল কেউ ভাঙলে, সে অসুস্থ হয়ে পড়ে। ফলে এ গাছ নিজে থেকে তার কোন অংশ না খোয়ালে কেউ ছুঁতে সাহস পায় না।

এ কারণে কালের সাক্ষী হয়ে গাছটি টিকে আছে শতাব্দীর পর শতাব্দী। সেই সঙ্গে বাড়িয়ে চলেছে বৃক্ষশোভিত শোলাকিয়া ময়দানের শোভা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।