Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. casino
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সর্বশেষ
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

যে চারটি আসনে জিতল ‘না’ ভোট

শাহরিয়ার রিজবি
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একইদিনে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে গণভোটে ‘না’ জয়ী হয়েছে চারটি আসনে। আসনগুলো হলো- বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম-১৩।

শুক্রবার নির্বাচন কমিশনের ফলাফল শিট থেকে এমন তথ্য জানা গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

ইসি জানিয়েছে, বান্দরবানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি, ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি। মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। চট্টগ্রাম-১৩ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮০ হাজার ৫৮০টি। বিপরীতে ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি। মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন। রাঙামাটিতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি। মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এ ছাড়া খাগড়াছড়িতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি। মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন।

শাহরিয়ার রিজবি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।