বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মেট্রো ও ট্রেন চলাচল স্থগিত, বিমানবন্দর বন্ধ

ঢাকা ইনফো২৪
জুন ২৫, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ভেনেজুয়েলায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাতে রাজধানী কারাকাসের বিভিন্ন ভবন ধসে পড়েছে।এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুল প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। মেট্রো ও ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে এবং কারাকাসের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার (২৪ জুন) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ভেনেজুয়েলার জনগণকে জানান, ট্রেন ও মেট্রো পরিষেবা আপাতত বন্ধ থাকবে।

তিনি আরও বলেন যে, এই সপ্তাহের বাকি দিনগুলোর জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস স্থগিত থাকবে।

কারাকাসের উপকণ্ঠে অবস্থিত মাইকুয়েতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদের একাংশ ধসে পড়ায় সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, ভূমিকম্পে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলা জুড়ে ইন্টারনেট সংযোগ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সংযোগ বিঘ্নিত হওয়ার কারণে আগামী কয়েক ঘণ্টায় হটস্পট থেকে তথ্য ও ভিডিও পাওয়ার ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে।

ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});