বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নেইমারদের খেলা দেখতে ব্রাজিলে ছুটি ঘোষণা

ঢাকা ইনফো২৪
জুন ২৫, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

প্রথম ম্যাচের হতাশা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। হাইতির পর স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২ এ পা রেখেছে সেলেসাওরা। দলের এমন সাফল্যে ব্রাজিলের রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরি ঘোষণা দিয়েছেন, নকআউট পর্বে ব্রাজিলের ম্যাচের দিন পুরো অঞ্চলে থাকবে সাধারণ ছুটি।

স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ব্রাজিল। দাপুটে এই জয়ের পর দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এই উৎসবে যোগ দিয়েছেন রিওর মেয়র কাভালিয়েরিও।

কাভালিয়েরিও জানান, অস্থায়ী গভর্নর বিচারপতি রিকার্দো কৌতোর সঙ্গে সমন্বয় করেই সাধারণ ছুটির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার শহর ও অঙ্গরাজ্যের সরকারি গেজেটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

কাভালিয়েরি বলেন, বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের পৌঁছে যাওয়া উপলক্ষে আগামী ২৯ জুন, সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) অনুষ্ঠিতব্য ম্যাচের দিনে পৌর ও অঙ্গরাজ্যের সরকারি দপ্তরগুলোতে ঐচ্ছিক ছুটি কার্যকর থাকবে।

পরের রাউন্ডে প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি। জাপান, সুইডেন কিংবা নেদারল্যান্ডস—এই তিন দলের যেকোনো একটির বিপক্ষে মাঠে নামতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});