বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এক নাটকে তিন কিংবদন্তি

ঢাকা ইনফো২৪
জুন ২৫, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

একসময় ‘শেষ পত্র’ নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন আবুল হায়াত, দিলারা জামান, শর্মিলী আহমেদ ও ডলি জহুর। বহু বছর পর আবারও এক নাটকে দেখা যাচ্ছে এই প্রজন্মের তিন কিংবদন্তি শিল্পীকে। রাহাত কবির পরিচালিত একক নাটক ‘দাদি ভয়ংকর’ এ অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুর।

মঙ্গলবার শেষ হয়েছে ‘দাদি ভয়ংকর’ নাটকের শুটিং। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাহাত কবির। নাটকের মূল বিষয়বস্তু ইন্টারনেট ও মানুষের দৈনন্দিন জীবন। প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দুই দিকই গল্পে তুলে ধরা হয়েছে। 

একই সঙ্গে ইন্টারনেটের সঠিক ব্যবহার মানুষের জীবনে কীভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, সেই বার্তাও রয়েছে নাটকটিতে। নির্মাতা রাহাত কবির বলেন, তিনজন কিংবদন্তি শিল্পীর শিডিউল সমন্বয় করা বেশ কঠিন ছিল। তবে তারা আন্তরিকতার সঙ্গে সময় দিয়েছেন এবং অভিনয়ে অংশ নিয়েছেন। এই কাজকে নিজের ক্যারিয়ারের একটি মাইলফলক বলেও উল্লেখ করেন তিনি। 

নাটকটিতে অভিনয় করে সন্তুষ্টির কথা জানিয়েছেন আবুল হায়াত। তিনি বলেন, একসঙ্গে কয়েকজন সিনিয়র শিল্পীকে নিয়ে একক নাটক নির্মাণ করা সহজ নয়। এমন একটি গল্পে তাদের নিয়ে কাজ করার জন্য নির্মাতাকে ধন্যবাদ জানান তিনি।

দিলারা জামান বলেন, প্রযুক্তি যেমন মানুষের জীবনকে সহজ করছে, তেমনি নতুন ধরনের ঝুঁকিও তৈরি করছে। নাটকটির মাধ্যমে সেই বিষয়গুলো সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হয়েছে। কাজ করতে গিয়ে তার বারবার ‘শেষ পত্র’ নাটকের স্মৃতি মনে পড়েছে বলেও জানান তিনি।

ডলি জহুরও স্মৃতিচারণ করে বলেন, বহু বছর আগে আবুল হায়াতের পরিচালনায় তারা চারজন একসঙ্গে অভিনয় করেছিলেন। তাদের মধ্যে শর্মিলী আহমেদ আর বেঁচে নেই। এত বছর পর আবার দিলারা জামান ও আবুল হায়াতের সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত।

‘দাদি ভয়ংকর’ নাটকে দাদির চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। আবুল হায়াত অভিনয় করেছেন রাইসুল এবং ডলি জহুর মর্জিনা চরিত্রে। আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও উর্বী। শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});