বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

ঢাকা ইনফো২৪
জুন ২৫, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ০)

কাজী নওশাবা আহমেদ

X

কাজী নওশাবা আহমেদ

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ পর্দার বাইরে মঞ্চেও কাজ করছেন নিয়মিত। রেজা আরিফের নির্দেশনায় অভিনয় করছেন আরশিনগরের প্রযোজনা ‘সিদ্ধার্থ’ নাটকে। ‘টুগেদার উই ক্যান’ নামে একটি নাটকের দল গড়েছেন তিনি। 

সেই দলের মঞ্চনাটকেও নির্দেশনা দেন নওশাবা। এরই মধ্য চারটি নাটক তৈরি হয়েছে এই দলের ব্যানারে। মূলত স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করে টুগেদার ইউ ক্যান। এবার মঞ্চের বাইরে সিনেমার নির্দেশনা দিলেন নওশাবা। নাম ‘সোমেশ্বরী’। এতে অভিনয়ও করেছেন নওশাবা।

সোমেশ্বরীর প্রযোজক বিবেশ রায়। প্রায় ২৫ বছর আগে তিনি সুনামগঞ্জের মধ্যনগর ও এর আশপাশের এলাকার গল্প নিয়ে তৈরি করেছিলেন ‘ধানের কাব্য’ নামের একটি কাহিনিচিত্র। অভিনয় করেছিলেন চিত্রনায়িকা মুনমুন ও অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু। এবার বিবেশ থাকছেন নেপথ্যে, প্রযোজক হিসেবে। সোমেশ্বরী সিনেমারও শুটিং হয়েছে সুনামগঞ্জের সোমেশ্বরী নদীর তীরে মধ্যনগর ও এর আশপাশের এলাকায়। নওশাবার সঙ্গে এই সিনেমায় আরও যারা অভিনয় করেছেন তারা একেবারেই নতুন এবং মধ্যনগরের স্থানীয় লোকজন।

প্রযোজক জানিয়েছেন, এই সিনেমাটি মূলত একটি টিমওয়ার্ক। নির্মাণ প্রক্রিয়ায় থাকছেন কাজী নওশাবা, আপন, লতা, জাহিদসহ আরও কয়েকজন। তারা সবাই মিলেই সিনেমার স্ক্রিপ্ট তৈরি করেছেন, সিনেমাটি নির্মাণ করছেন।

এ প্রসঙ্গে নওশাবা বলেন, ‘এই সিনেমার স্ক্রিপ্ট কী হবে, কারা অভিনয় করবেন- এসবের কিছুই জানতাম না। আমরা সবাই মিলে জাস্ট চলে গেলাম মধ্যনগর। সেখানে গিয়ে স্ক্রিপ্ট তৈরি করলাম। আমার যদিও অভিনয় করার কথা ছিল না। কিন্তু আমি ছাড়া মূল চরিত্রটিতে অভিনয় করার মতো কাউকে পাচ্ছিলাম না। তাই শেষ পর্যন্ত আমিই অভিনয় করি। 

আমার চরিত্রটির জন্য যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল, তার পুরোটা আমি পাইনি। তবে আমি সাধ্যমতো চেষ্টা করেছি চরিত্রটিতে নিজেকে মানিয়ে নিতে। আমার আব্বু আমাকে নিয়ে নানা সময়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়েছেন। গ্রামীণ জনপদ, গ্রামের মানুষ আর তাদের যাপিত জীবন সম্পর্কে আমার জানাশোনা আছে। তাই খুব কষ্ট হয়নি অভিনয় করতে। মধ্যনগরের মানুষেরাও আমাকে ভীষণ সহযোগিতা করেছেন।’

সিনেমার গল্প প্রসঙ্গে নওশাবা বলেন, ‘আধুনিকতার নামে দিনে দিনে আমরা প্রকৃতির মাঝে বিষ ছড়িয়ে দিচ্ছি। তার প্রভাবে আমাদের কী ক্ষতি হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোন পৃথিবী আমরা রেখে যাচ্ছি, এসব ফুটে উঠবে সিনেমায়। সেই সঙ্গে একটি বিশেষ গল্পও থাকবে।’ সোমেশ্বরী সিনেমাটি নির্মিত হয়েছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার আওতাধীন গ্রিন ফিল্মসের ব্যানারে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});