বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আটঘরিয়ায় তিন দিন ব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুন ২৫, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আটঘরিয়ায় তিন দিন ব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ০)

আটঘরিয়ায় তিন দিন ব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন

X

আটঘরিয়ায় তিন দিন ব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন

পাবনার আটঘরিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ফল মেলা ২০২৬। 

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ হল রুম চত্বরে এই মেলার শুভ উদ্বোধন করা হয়। আগামী ২৭ জুন ২০২৬ পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আটঘরিয়া পাবনার আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাহমিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না।

উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ও পুষ্টিকর ফলের সমাহার লক্ষ্য করা গেছে। স্থানীয় জনসাধারণকে ফল চাষে উদ্বুদ্ধ করা এবং দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে।

এই মেলায় উল্লেখযোগ্য বিভিন্ন জাতের আম, আমড়া, লটকন, জামরুল, বাতাবি লেবু, পেয়ারা, কাঁঠাল, শরিফা, ড্রাগন, পেঁপে, কলা, আঙুর, করমচা, কমলা, মাল্টা সহ স্থানীয় বিভিন্ন রকমের ফলের স্টল ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিমুদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, সাংবাদিক আব্দুস সাত্তার মিয়া সহ স্থানীয় কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});