বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইআবির উদ্যোগে ১৪৫ কৃতি শিক্ষার্থী ও ১০০ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পাচ্ছে অ্যাওয়ার্ড

ঢাকা ইনফো২৪
জুন ২৫, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

ইআবির উদ্যোগে ১৪৫ কৃতি শিক্ষার্থী ও ১০০ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পাচ্ছে অ্যাওয়ার্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ০)

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান

X

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, শিক্ষা, গবেষণা ও নৈতিক উৎকর্ষতায় বিশেষ অবদানের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং অনন্য কৃতি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে|

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬” উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন| উপাচার্য জানান, শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও নৈতিক মূল্যবোধে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে| এ বছর ১৪৫ জন কৃতি শিক্ষার্থী এবং ১০০টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে| অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি|

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার জনাব শাহীনুল ইসলাম, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষনা কেন্দ্রের ডিন, প্রফেসর ড. মো: ইদ্রিস আলী, মাদরাসা পরিদর্শক (অতি: দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মোমতাজী, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন|

উল্লেখ্য, আগামী ৩০ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এম.পি| বিশেষ অতিথি হিসেবে মাননীয় শিক্ষা উপদেষ্টা, জনাব  মাহ্দী আমিন, শিক্ষা সচিব জনাব আবদুল খালেক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ উপস্থিত থাকবেন| 

২০২৩ ও ২০২৪ সালের বিভিন্ন ফাজিল ও কামিল কোর্সে ‘এ+’ প্রাপ্ত ১৪৫ জন শিক্ষার্থী এবং ১০০টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে|

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});