বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গ্রুপে ব্রাজিলের পেছনে থাকায় হতাশ মরক্কো

ঢাকা ইনফো২৪
জুন ২৫, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

গ্রুপে ব্রাজিলের পেছনে থাকায় হতাশ মরক্কো

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ০)

ফুটবলারদের সঙ্গে কথা বলছেন মরক্কো কোচ মোহামেদ ওয়াহবি।

X

ফুটবলারদের সঙ্গে কথা বলছেন মরক্কো কোচ মোহামেদ ওয়াহবি।

হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে পাওয়া জয়ে নকআউট পর্ব নিশ্চিত করলেও প্রথম লক্ষ্য পূরণ হয়নি মরক্কোর। গোল পার্থক্েয ব্রাজিলের চেয়ে পিছিয়ে রানার্সআপ হওয়ায় হতাশ কোচ মোহামেদ ওয়াহবি। দুইবার পিছিয়ে পড়েও বৃহস্পতিবার হাইতিকে ৪-২ গোলে হারিয়েছে মরক্কো। একই সময়ে হওয়া অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। গোল পার্থক্েয এগিয়ে গিয়ে গ্রুপ সেরা হয়েছে কার্লো আনচেলত্তির দল।

সাত গোল দিয়ে ব্রাজিল হজম করেছে কেবল একটি। মরক্কো তিন গোল হজম করে দিতে পেরেছে ছয়টি। মূলত হাইতির দুই গোলে লক্ষ্য পূরণের পথে ছুটতে পারেনি ওয়াহবির দল,‘ আমরা গ্রুপ সেরা হতে চেয়েছিলাম। কিন্তু হাইতির হারানোর কিছু ছিল না এবং তারা প্রতি-আক্রমণ নির্ভর খুব ভালো একটি ম্যাচ খেলেছে। হাইতি যে আবেগ নিয়ে খেলেছে তাতে অবাক হওয়ার কিছু নেই। তারা সবসময়ই নিজেদের পুরোটা দিয়ে খেলে। আজ আরও বেশি স্বাধীনতা নিয়ে খেলেছে কারণ তারা এরই মধ্েয টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে।’

রানার্সআপ হওয়ায় ‘এফ’ গ্রুপের সেরা দলের বিপক্ষে খেলতে হবে মরক্কোর। প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেনের মধ্েয যে কোনো এক দল। গত আসরে সেমিফাইনালে খেলা মরক্কোর মাঝে শিরোপা জিতে নেওয়ার সামর্থ্য দেখেন ওয়াহবি। 

নিজেদের দলের উপর আস্থা রেখে শেষ বত্রিশে তিনি যেকোনো প্রতিপক্ষের জন্য প্রস্তুত। তিনি বলেন,‘ আমাদের কোনো পছন্দ নেই এবং এ নিয়ে আমাদের কিছু করারও নেই। তারা তিনটি ভিন্ন ঘরানার দল আর আমাদের তৈরি থাকতে হবে। এটা বিশ্বকাপ আর এখানে আমরা একটা বড় আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। দিন শেষে সামনে যে দলই আসবে তার বিপক্ষেই আপনার খেলতে হবে।’

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});