Dhakainfo24
ঢাকারবিবার , ২২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সাতসকালে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫

ঢাকা ইনফো২৪
মার্চ ২২, ২০২৬ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, মহাসড়কের একটি লেনে কাজ চলার কারণে যান চলাচলে ধীরগতি ছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীরে ধীরে সড়ক পার হচ্ছিল। ঠিক তখনই চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।

এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পেছনে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের জট তৈরি হয়। কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস সেই জটলার মধ্যে ঢুকে পড়ে।

এর ফলে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার এবং একজন যাত্রী নিহত হন।

পুলিশ জানায়, নিহত ও আহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।