শনিবার , ২৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ঢাকা ইনফো২৪
জুন ২৭, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। 

শনিবার সকালে পৌরসভার বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তোলা শুধু পৌর কর্তৃপক্ষের একার দায়িত্ব নয়, বরং এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তিনি পৌরবাসীকে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন।

পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এদিন বিভিন্ন সড়ক, ড্রেন, বাজার এলাকা ও জনসমাগমস্থলে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর সহকারি প্রকৌশলী ববি মজুমদার জানান এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং নাগরিকদের সহযোগিতা নিশ্চিত করা হবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে পৌর এলাকার পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});