শনিবার , ২৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নারী নেত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, জিএসকে সর্তক হওয়ার আহ্বান রাকসু ভিপির

ঢাকা ইনফো২৪
জুন ২৭, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংগীত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেত্রী জাহিন বিশ্বাস এষাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

শনিবার (২৭ জুন) ভিপি জাহিদ নিজের ফেসবুক পোস্টে জিএস আম্মারের এ ধরনের মর্যাহানিকর ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের ব্যাপারে সর্তক হওয়ার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘একজন নির্বাচিত জিএসের‌‌ প্রতি এমন মর্যাদাহানিকর ভাষা ব্যবহার করা যেমন মোটেও উচিত হয়নি‌, তেমনিভাবে ক্যাম্পাসের একজন ছাত্রীকে (তিনি যে দলের-ই হোক না‌ কেন‌) ইঙ্গিত করে এমন‌ কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের ব্যাপারেও জিএসকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘শিক্ষার্থী প্রতিনিধি হোক বা রাজনৈতিক নেতা হোক আমরা যদি একে অপরের সাথে অশ্রাব্য ভাষায় গালাগালি করে ব্যক্তিগত ঝগড়া করি, তাহলে বুঝে নিবেন এতে আমাদের ব্যক্তিগত রাজনীতি দাঁড় করানো বা ফোকাস গেইন ছাড়া শিক্ষার্থীদের কোনো লাভ নাই। এই ব্যক্তিগত লাভের আশায় সর্বোপরি ক্যাম্পাস রাজনীতির পরিবেশ‌কে কলুষিত করাটা আমাদের মোটেও‌ উচিত নয়।’

রাকসু ভিপি বলেন, ‘সবাই জানে সামগ্রিকভাবে শিক্ষার্থীদের স্বার্থে আমাদের একে অপরের প্রতি সহনশীল হওয়া প্রয়োজন। ব্যক্তিগত ইস্যুকেন্দ্রিক আক্রমণ এড়িয়ে চলা দরকার।’

প্রসঙ্গত, এর আগে ছাত্রদল নেত্রী জাহিন বিশ্বাস এষার এক টকশোকে কেন্দ্র করে রাকসু জিএস আম্মার সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। সেখানে আম্মার এষাকে উদ্দেশ করে লিখেন, ‘কখনোই কুত্তা দেখলে ভয় পাবেন না। বেশী ঝামেলা করলে জুতা খুলে মারবেন। কুত্তা কাছেই আসতে দিবেন না। আমার জীবন থেকে একটা শিক্ষা আপনাদের দিলাম। ও হ্যাঁ আরেকটা কথা! সিরিয়াসলি মেয়ে কুত্তা বেশী ছ্যাচড়া হয়।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});