শনিবার , ২৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইট বেঁধে কুকুরকে নদীতে নিক্ষেপ, প্রধানমন্ত্রীর নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা ইনফো২৪
জুন ২৭, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ইট বেঁধে কুকুরকে নদীতে নিক্ষেপ, প্রধানমন্ত্রীর নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৩৫ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

নরসিংদী শহরের নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার নির্মম ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর শুক্রবার (২৬ জুন) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের ঘটনায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার এ আর এম আল মামুন। গ্রেপ্তার মোহাম্মদ আলী কামারগাঁও এলাকার আবদুর রবের ছেলে।

এর আগে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাগরিয়াকান্দি সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন ওই ‍যুবক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার নিজ এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। 

এদিকে পশুর প্রতি এমন নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরেও আসে। পরে এ ঘটনায় ব্যবস্থা নিতে গত শুক্রবার সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। 

নরসিংদী মডেল থানার এ আর এম আল মামুন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক নির্দেশনায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে কুকুর স্থানীয় এক নারী লালন-পালন করতেন। কিছু দিন আগে মাটিতে গর্ত করায় কুকুরটির গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেয় আলী। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});