রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নকআউটের লড়াই শুরু আজ, মাঠে নামছে সেরা ৩২ দল

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

নকআউটের লড়াই শুরু আজ, মাঠে নামছে সেরা ৩২ দল

প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১১:৫০ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

গ্রুপ পর্বের ৭২ ম্যাচের লড়াই শেষে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম অধ্যায়ের। এবার শুরু হচ্ছে শিরোপার আসল যুদ্ধ—রাউন্ড অব ৩২। 

আজ দিবাগত রাত থেকে শুরু হবে নকআউট পর্ব, যেখানে হারলেই বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে।

নকআউট পর্বের প্রথম ম্যাচে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। একই দিন রাত ১১টায় মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, প্রতিপক্ষ জাপান।

৩০ জুন রাত ২টা ৩০ মিনিটে জার্মানির প্রতিপক্ষ প্যারাগুয়ে। একই দিন সকাল ৭টায় নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে। রাত ১১টায় আইভরি কোস্টের মুখোমুখি হবে নরওয়ে।

১ জুলাই রাত ৩টায় ফ্রান্সের প্রতিপক্ষ সুইডেন। সকাল ৭টায় মেক্সিকো খেলবে ইকুয়েডরের বিপক্ষে। রাত ১০টায় ইংল্যান্ডের সামনে থাকবে ডিআর কঙ্গোর চ্যালেঞ্জ।

২ জুলাই রাত ২টায় বেলজিয়ামের প্রতিপক্ষ সেনেগাল। একই দিন সকাল ৬টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে।

৩ জুলাই রাত ১টায় স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া। ভোর ৫টায় হবে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ক্রোয়েশিয়ার লড়াই। সকাল ৯টায় মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া।

নকআউট পর্বের শেষ দিনে, ৪ জুলাই রাত ১২টায় অস্ট্রেলিয়া খেলবে মিশরের বিপক্ষে। ভোর ৪টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়ে শেষ ৩২-এ ওঠা কেপ ভার্দে। একই দিন সকাল ৭টা ৩০ মিনিটে শেষ ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া ও ঘানা।

রাউন্ড অব ৩২-এর সবগুলো ম্যাচই নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ নির্ধারিত সময়ে সমতা থাকলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে, প্রয়োজন হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});