রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

টঙ্গিবাড়ীতে মামলা চলাকালে ফসলি জমির মাটি কাটার অভিযোগ

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গিবাড়ীতে মামলা চলাকালে ফসলি জমির মাটি কাটার অভিযোগ

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৫:৪৭ পিএম  আপডেট: ২৮.০৬.২০২৬ ৫:৫১ পিএম  (ভিজিট : ১)

ফাইল ছবি

X

ফাইল ছবি

টঙ্গিবাড়ীতে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সেলিম বেপারী মঙ্গলবার টঙ্গিবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, উপজেলার তৌলকাই গ্রামের সেলিম বেপারীর সঙ্গে একই গ্রামের মফিজল বেপারী ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে।

সেলিম বেপারীর অভিযোগ, তৌলকাই মৌজার আরএস ৪৪ নম্বর দাগে তার পৈতৃক ৩৪ শতাংশ জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখলে রেখে বিভিন্ন ফসল আবাদ করে আসছেন। ওই জমি দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষ বিভিন্ন সময় নানা চেষ্টা চালিয়ে আসছে।

তিনি আরও অভিযোগ করেন, গত ২০ জুন সকাল ৯টার দিকে মফিজল বেপারী ও তার লোকজন জোরপূর্বক তার ফসলি জমির মাটি কেটে নিয়ে যায়। বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

সেলিম বেপারী জানান, জমিটি নিয়ে মুন্সীগঞ্জ আদালতে একটি মামলা (নং-৩৯/২০২৫) বিচারাধীন রয়েছে। মামলা চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক জমির মাটি কেটে নিয়ে গেছে। তিনি দাবি করেন, তার পৈতৃক সম্পত্তি দখলের জন্য প্রতিপক্ষ ধারাবাহিকভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ওসি মোহাম্মদ শামীম আহমেদ বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});