সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এবার সঞ্জয়-নোরার নতুন চমক ‘চ্যাম্পিয়ান’

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

এবার সঞ্জয়-নোরার নতুন চমক ‘চ্যাম্পিয়ান’

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয় দেব ও নোরা ফতেহির গাওয়া অফিশিয়াল গান ‘সির সির’ পরিবেশনার পর থেকে তা নিয়ে বিশ্বের নানা প্রান্তে মানুষের উন্মাদনা দেখা যায়। গানটির তালে মেতেছেন ফুটবল ও সংগীতপ্রেমীরা। সেই রেশ এখনো কাটেনি। এর মধ্যে নতুন চমক নিয়ে হাজির হলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব ও বলিউড তারকা নোরা। শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে তাদের নতুন গান ‘চ্যাম্পিয়ান’।

ডালাস থেকে গণমাধ্যমকে সঞ্জয় জানান, নতুন গানটি মূলত বিজয়, উদ্যাপন এবং আত্মবিশ্বাসের বার্তা দেবে। সঞ্জয় বলেন, ‘এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদ্যাপনের গান। আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক, ইতিবাচক শক্তি পাক। ‘চ্যাম্পিয়ান’ সবাইকে বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।’

গাওয়ার পাশাপাশি ‘চ্যাম্পিয়ান’ গানটির কথা লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন সঞ্জয়। মাস দুয়েক ধরে এই গানের কাজ চলছিল বলে জানালেন তিনি। সঞ্জয় ও নোরার পরিকল্পনা ছিল, বিশ্বকাপের এই সময়ে গানটি প্রকাশের।

জানা গেছে, গানটির ভিডিওর শুটিং করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। শুটিংয়ের জন্য মাত্র দুদিনের জন্য সেখানে যান সঞ্জয় ও নোরা। তবে শুটিংয়ের কাজটি এক দিনেই শেষ করেন তারা। সঞ্জয়ের মতে, জানজিবারের মনোমুগ্ধকর প্রকৃতি ও সমুদ্রঘেরা পরিবেশ গানটির দৃশ্যায়নে আলাদা মাত্রা যোগ করেছে।

‘চ্যাম্পিয়ান’ প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছেন সঞ্জয় ও নোরা। সবশেষ ফেসবুক পোস্টে নোরা লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই ‘চ্যাম্পিয়ান’-এর জন্য প্রস্তুত তো?’ তার এসব পোস্ট ভক্তদের মধ্যেও গানটি নিয়ে আগ্রহ আরও বাড়িয়েছে।

এদিকে নতুন গান প্রকাশের পাশাপাশি বিশ্বকাপ ফুটবলের আমেজেও ব্যস্ত সময় কাটাচ্ছেন সঞ্জয়। বাংলাদেশ সময় গতকাল সকাল আটটায় ডালাসের মাঠে বসে উপভোগ করেন আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ। এবারের বিশ্বকাপে এটি তার তৃতীয়বার স্টেডিয়ামে বসে খেলা দেখার অভিজ্ঞতা । এর আগে তিনি কানাডা-বসনিয়া এবং স্পেন-সৌদি আরবের ম্যাচ সরাসরি মাঠে বসে দেখেছেন।

তবে এবারের ম্যাচটি তার কাছে আলাদা গুরুত্ব বহন করছে। কারণ, প্রথমবারের মতো সরাসরি মাঠে বসে দেখেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওলেন মেসিকে।

সঞ্জয় বলেন, ‘মেসি একজন জীবন্ত কিংবদন্তি। তার খেলা টেলিভিশনে বহুবার দেখেছি, কিন্তু মাঠে বসে তাকে দেখা একেবারেই ভিন্ন অনুভূতি। একজন ফুটবলপ্রেমী হিসেবে এটা আমার জন্য স্মরণীয় অভিজ্ঞতা।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});