সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জাপানিদের ‘অহংকারে’ মার্কিনিয়োসের ক্ষোভ

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

মাঠের লড়াই শুরুর আগেই কথার লড়াইয়ে উত্তপ্ত বিশ্বকাপের নকআউট মঞ্চ। ব্রাজিল আর আগের মতো শক্তিশালী দল নয়—জাপানি স্ট্রাইকার কেন্তো শিওগাই এমন মন্তব্য করেই আগুন ধরিয়ে দিয়েছেন প্রতিপক্ষ শিবিরে। এমন মন্তব্য ভালোভাবে নেননি ব্রাজিল অধিনায়ক মার্কিনিয়োস। জাপানি ফুটবলারের এই বক্তব্যকে ‘অহংকার’ হিসেবে আখ্যা দিয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার সাফ জানিয়ে দিলেন, মাঠের পারফরম্যান্স দিয়েই তারা এর জবাব দেবেন।

আজ সোমবার হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগের দিনই মাঠের বাইরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। গত শনিবার জাপানের বিকল্প ফরোয়ার্ড কেন্তো শিওগাই কিয়োদো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, বর্তমান ব্রাজিল দল আগের মতো অপ্রতিরোধ্য নয়।

এই মন্তব্য নিয়ে ব্রাজিলের ড্রেসিংরুমে যে বেশ আলোচনা হয়েছে, তা অকপটে স্বীকার করেছেন মার্কিনিয়োস। তিনি বলেন, ‘তারা কথা বলতে থাকুক, এতে আমাদের দলের অনুপ্রেরণাই বাড়ছে। মাঠের বাইরের এই ফাঁকা বুলি প্রতিপক্ষের জন্যই তুলে রাখলাম। আমরা প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে আছি এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।’

সংবাদ সম্মেলনে মার্কিনিয়োস আরও বলেন, ‘হয়তো এটা তাদের একধরনের অহংকার। ব্রাজিল এখনো ফুটবল বিশ্বের অন্যতম সেরা দল। মাঠের প্রতিটি বল আমাদের কাছে ম্যাচ নির্ধারণী। আমরা এসব মনস্তাত্ত্বিক খেলায় জড়াতে চাই না, মাঠেই নিজেদের শক্তির প্রমাণ দেব।’

তবে এই বিতর্ক থেকে নিজেকে দূরে রেখেছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘আমরা এসব নিয়ে মাথা ঘামাতে চাই না। আমাদের পুরো মনোযোগ এখন ম্যাচের কৌশলের ওপর। প্রতিপক্ষকে কীভাবে মোকাবেলা করব এবং নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করব, তা নিয়েই ভাবছি।’

ফুটবল যে নাম-যশ বা কাগজে-কলমে ফেবারিট তকমা দিয়ে জেতা যায় না, সেটির উদাহরণ দিতে গিয়ে মার্কিনিয়োস স্মরণ করিয়ে দিলেন নিজের ক্লাবের তিক্ত অভিজ্ঞতা। গত ক্লাব বিশ্বকাপে পিএসজি অধিনায়ক হিসেবে ব্রাজিলের ক্লাব বোটাফোগোর বিপক্ষে হারের স্মৃতি টেনে তিনি বলেন, ‘ফুটবলে আপনি ফেবারিট কি না, তা মাঠেই প্রমাণ করতে হয়। গত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষেও আমরা এগিয়ে থেকে হেরেছি। গত ক্লাব বিশ্বকাপে বোটাফোগোর কাছে পিএসজির হারই প্রমাণ করে, মাঠে সতর্ক না থাকলে যেকোনো কিছু ঘটতে পারে।’

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এখন নকআউটে প্রবেশ করেছে ব্রাজিল। মার্কিনিয়োসের কথায়, ‘এখন প্রতিটি ম্যাচই আলাদা। প্রতিটি মুহূর্ত এবং ছোট ছোট ভুলই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং একটি লক্ষ্য নিয়েই মাঠে নামছি।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});