মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কুবির ৮৩ কোটি টাকার বাজেট অনুমোদন, গবেষণা খাতে নেই বরাদ্দ

ঢাকা ইনফো২৪
জুন ৩০, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৩ কোটি ২৯ লাখ ৯৫ হাজার টাকার বাজেট অনুমোদন করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তবে, এ বাজেটে গবেষণা খাতে পৃথক কোনো বরাদ্দ রাখা হয়নি।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সিন্ডিকেটের ১১০তম সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এ বাজেট উপস্থাপন করেন। পরে সিন্ডিকেট সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বাজেটটির অনুমোদন করা হয়। একই সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের ৮৬ কোটি ৪২ লাখ ৭৮ হাজার টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অনুমোদিত বাজেটের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাওয়া যাবে ৭১ কোটি ৬২ লাখ ১৫ হাজার টাকা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ৮ কোটি ৭৫ লাখ টাকা, প্রারম্ভিক জের ২ কোটি ১ লাখ ৮২ হাজার টাকা এবং ঘাটতি বাজেট ধরা হয়েছে ৯০ লাখ ৯৮ হাজার টাকা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ১০৬ কোটি ০৪ হাজার টাকা। অনুমোদিত বাজেটের ৬০ দশমিক ৬৫ শতাংশ বেতন-ভাতা ও পেনশন, ৩১ দশমিক ৫৪ শতাংশ পণ্য ও সেবা, ৭ দশমিক ২৮ শতাংশ মূলধন অনুদান এবং ০ দশমিক ৫৩ শতাংশ অন্যান্য অনুদান খাতে ব্যয় করা হবে। গবেষণা খাতে পৃথক কোনো বরাদ্দ রাখা হয়নি। এ খাতের ব্যয় ইউজিসির বিশেষ বরাদ্দ থেকে নির্বাহ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘২০০৭-০৮ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের বাজেট ছিল মাত্র ১ কোটি ১০ লাখ টাকা। বর্তমানে তা বেড়ে ৮৩ কোটি ২৯ লাখ ৯৫ হাজার টাকায় পৌঁছেছে। তবে বিশ্ববিদ্যালয়ের চাহিদার তুলনায় ইউজিসির বরাদ্দ এখনও অপর্যাপ্ত। ভবিষ্যতে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে ইউজিসির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘নতুন অর্থবছরে শিক্ষার্থীদের বৃত্তি ও মেধাবৃত্তির বরাদ্দ বৃদ্ধি, বিভিন্ন বিভাগে স্মার্ট বোর্ড স্থাপন, প্রকৌশল অনুষদে কম্পিউটার ল্যাব স্থাপন, হলের বাথরুম সংস্কার, সীমানাপ্রাচীর নির্মাণ, প্রশাসনিক ভবনে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা এবং বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে জেনারেটর স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়ন করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও উন্নয়নের সার্বিক চাহিদা বিবেচনায় ভবিষ্যতে বাজেট বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});