মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০১৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন শূন্য ঘোষণা

শাহ রিয়ার রিজবি। ঢাকা ইনফো
এপ্রিল ৩০, ২০১৯ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

শেষ দিনেও এমপি হিসাবে শপথ না নেওয়ায় বিরোধী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন (বগুড়া ৬) শূন্য ঘোষণা করেছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

বাংলাদেশে বিধান অনুযায়ী, নতুন সংসদ শুরুর ৯০ কার্যদিবসের মধ্যে নির্বাচিত এমপিদের শপথ নিতে হয়।

ফলে মঙ্গলবার ছিল শপথ নেওয়ার শেষ দিন।

বিএনপি থেকে নির্বাচিত বাকি পাঁচজন গত কয়েকদিনে শপথ নিয়েছেন। তাদের চারজন সোমবার শপথ নেওয়ার পর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে তারা শপথ নিয়েছেন।

বাকি ছিলেন মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। দলের জাতীয় পর্যায়ের নেতাদের মধ্যে একমাত্র তিনিই জিতেছিলেন।

মঙ্গলবার রাতে স্পিকার শিরিন শারমিন চৌধুরী সংসদে জানান, মি. ইসলাম শপথ নেওয়ার কোনো আবেদন করেননি, বা শপথ নেওয়ার জন্য বাড়তি কোনো সময়ও চাননি। ফলে বিধি অনুযায়ী তিনি মি. ইসলামের আসনটি শূন্য ঘোষণা করছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বিবিসিকে বলেছেন, দলীয় কৌশলের অংশ হিসাবে তিনি শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেন।

“দলকে গোছাতে, এগিয়ে নিতে এখন অনেক কাজ করতে হবে। আমাকে অনেক সময় দিতে হবে।”

“সে কারণে সংসদের বাইরে থেকে আমি দলের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, এটা দলেরই একটি কৌশল…যারা শপথ নিয়েছেন তারা সংসদের ভেতরে কাজ করবেন, আমি বাইরে থেকে কাজ করবো,” বলেন এই বিএনপি নেতা।

শাহ রিয়ার রিজবি। ঢাকা ইনফো

শাহরিয়ার রিজবি একজন বাংলাদেশি সাংবাদিক, যিনি DhakaInfo24-এ কর্মরত। তিনি জাতীয়, রাজনৈতিক, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});