বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী: হুমায়ুন কবির

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী: হুমায়ুন কবির

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এলাকার রাস্তাঘাটের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। ভবিষ্যতে সিলেটসহ বিশ্বনাথ ও ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন হবে। সবার সহযোগিতায় এলাকার উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

বুধবার সাড়ে ১০টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি স্বেচ্ছাধীন তহবিলের আর্থিক অনুদান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা উল্লেখ করেন।

তিনি জানান, আজ প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ হচ্ছে। এটি শেষ নয় আগামী দিনেও অনুদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বিএনপি সরকার গঠনের আগে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশেম বিন জাহিদের সভাপতিত্বে এবং যুবদল নেতা রুমেল আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এরমান আহমদ চৌধুরী।

এসময় উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী, উপজেলার লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারি ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদিন, যুবদল নেতা জাহাঙ্গীর, দিলোয়ার হোসেন সজিব, সৌরভ আহমদ লাকি, সেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদ আলী শিপলু, জেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক তাজুল ইসলাস সাজু, কৃষকদলের নেতা আবদুস সালামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});