বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৬. কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর মন্ত্র শোনালেন টুখেল

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

৬. কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর মন্ত্র শোনালেন টুখেল

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ০)

ইংল্যান্ড ফুটবল দলের প্রধান কোচ টমাস টুখেল

X

ইংল্যান্ড ফুটবল দলের প্রধান কোচ টমাস টুখেল

উজ্জীবিত ফুটবল খেলা ডিআর কঙ্গো চমকে দিয়ে এগিয়ে গিয়েছিল। দলটির পোস্টে দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন লিওনেল এমপাসি। তাতে ইংল্যান্ডের আকাশে উঁকি দিয়েছিল শঙ্কার মেঘ। সব দুর্ভাবনা কাটিয়ে, শেষ ষোলোয় উঠে ইংল্যান্ড কোচ টমাস টুখেল বললেন, দুঃসময়ে বিশ্বাস হারায়নি তার দল।

প্রতিপক্ষের রক্ষণে বারবার মুখ থুবড়ে পড়া ইংল্যান্ড মূলত বিশ্বাস ফিরে পায় ৭৫তম মিনিটে, হ্যারি কেইন সমতা ফেরালে। ৮৬তম মিনিটে এই ফরোয়ার্ডের আরেক গোলে, ডিআর কঙ্গোকে ২-১ ব্যবধানে হারিয়ে, উত্তর আমেরিকা বিশ্বকাপের নকআউট পর্ব শুরু করেছে ইংল্যান্ড।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায়, টুখেল অবশ্য মেনে নিলেন, শুরুটা ভালো হয়নি তাদের। তবে, বিশ্বাসটুকু আঁকড়ে ধরে লড়ে যাওয়ায়, কাঙিক্ষত ফল মিলেছে, মনে করেন এই জার্মান কোচ,‘ বিশ্বাসটুকু ধরে রেখেছিলাম। সম্ভাব্য সবচেয়ে বাজে শুরু করেছিলাম আমরা। ম্যাচের প্রথম শটেই, প্রথম গোল (ডিআর কঙ্গো পেল) । এতে ম্যাচটা আমাদের জন্য আরও কঠিন হয়ে গিয়েছিল।

প্রথম কুলিং ব্রেকের পর, আমরা আধিপত্য করতে শুরু করলাম। আমার মনে হয়, আমাদের অনেক গোল পাওয়া উচিত ছিল। যারা বদলি নামল, তারা দারুণ চেষ্টা করল এবং আমরা জিতলাম। এই জয় আমাদের প্রাপ্য, অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের।”

গোলের জন্য ইংল্যান্ডকে অপেক্ষায় রেখেছিল এমপাসি। ডিআর কঙ্গোর এই গোলকিপারকে কোনোভাবেই ফাঁকি দিতে পারছিলেন না কেইন-বেলিংহ্যামরা। টুখেল আকণ্ঠ প্রশংসা করলেন প্রতিপক্ষ গোলকিপারের। কঠিন সময়ে দলের ত্রাতা হয়ে আসা, কেইনের প্রশংসা করতেও ভোলেননি তিনি,‘ যদি পরিস্থিতি কঠিন হয়ে ওঠে, তাহলে আমাদের এই মানসিকতা ধরে রাখতে হবে। পরিস্থিতি কঠিন হলেও ধৈর্য্য এবং নিজেদের ওপর বিশ্বাস হারানো যাবে না। ছেলেটা (এমপাসি) অবিশ্বাস্য ছিল, যে সেভগুলো সে করল। কেইনও আরও ছন্দময় হয়ে উঠছে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});