বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির প্রথম সভা

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির প্রথম সভা

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:০১ পিএম   (ভিজিট : ০)

নতুন কমিটির প্রথম সভা

X

নতুন কমিটির প্রথম সভা

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা বৃহস্পতিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ ইউসুপ আলী।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ এবং দেশের ক্রীড়াঙ্গনের প্রয়াত সংগঠক, কর্মকর্তা ও খেলোয়াড়দের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব গৃহীত হয়।

এরপর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের অংশগ্রহণে জেলার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, স্টেডিয়ামের অবকাঠামো ও ব্যবস্থাপনার আধুনিকায়ন, খেলাধুলার প্রসার এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় ক্রীড়াঙ্গনের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একাধিক উপকমিটি গঠন করা হয়। 

পাশাপাশি জেলার খেলাধুলার মানোন্নয়ন, নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও সম্পৃক্ত করা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজন এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});