গাজীপুরের বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরহুম আহসান হাবীবের স্মরণে আয়োজিত ‘গেট টুগেদার ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এর দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। দ্বিতীয় দিনের খেলাকে ঘিরে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ।
সোমবার (২৩ মার্চ) টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাউছার আহমেদ মোল্লা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন একই সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক সিনহা। সভাপতিত্ব করেন বাঘের বাজার উচ্চ বিদ্যালয় সভাপতি আব্দুল বাতেন বিএসসি, সাথে উপস্থিত ছিলেন বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান আসাদুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা কৃষকদরের সদস্য সচিব আমিনুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা জাসাস এর আহবায়ক মোঃ মুকুল মিয়া , মো. মুঞ্জুর ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. কাউছার খাঁন ও সাধারণ সম্পাদক মো. রুবেল খাঁন এবং ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মো. উমর ফারুক, যুবদল নেতা সিদ্দিকুর রহমান প্রমুখ ।
বক্তারা বলেন, মরহুম আহসান হাবীব একজন আদর্শ শিক্ষক ছিলেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আয়োজকেরা জানান, টুর্নামেন্টে এলাকার বিভিন্ন দল অংশ নিচ্ছে এবং কয়েক দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে।
