শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর রেকর্ডের রাতে মদরিচের স্বপ্নভঙ্গ

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৭:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন তিনি। তবুও ক্রিস্তিয়ানো রোনালদোর একটা বড় আক্ষেপের জায়গা ছিল নকআউট পর্বে গোল না পাওয়া। অবশেষে সেই আক্ষেপ ঘুচল আজ। ক্রোয়েশিয়ার বিপক্ষে রোনালদো ও গন্সালেসের গোলে অবিশ্বাস্য এক জয় পেল পর্তুগাল। পিছিয়ে পড়েও ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬তে পা রাখল তারা।

নাটকীয় এক ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মুডে ছিল পর্তুগাল। মুহুর্মুহু আক্রমণ করলেও গোল আসছিল না।কিছুতেই গোল পায়নি পর্তুগাল। প্রথমার্ধ শেষ হয় গোলশুন্যভাবে।

দ্বিতীয়ার্ধের শুরুতে স্রোতের বিপরীতে লিড নেয় ক্রোয়েশিয়া। ৫৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ইভান পেরিসিচ।

৬১ মিনিটে রোনালদোর গোল অফসাইডে বাতিল হয়। তবে ৬৮ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরান তিনি। এটাই নকআউট পর্বে সিআর সেভেনের প্রথম গোল।

৯৪তম মিনিটে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন গন্সালো রামোস। এই গোলেই জয় দেখছিল পর্তুগাল।

তবে নাটকের তখন বাকি। ১১২ মিনিটে গোল করে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। ভারদিওলের গোল অফসাইডের কারণে বাতিল করে ভিএআর।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে শেষ ১৬ তে পা রাখলেন রোনালদোরা। সেখানে তাদের প্রতিপক্ষ স্পেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});