শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

১৬ বছর পর নকআউটে জিতে শেষ ষোলোয় স্পেন

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

১৬ বছর পর নকআউটে জিতে শেষ ষোলোয় স্পেন

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:০২ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারানোর মধ্য দিয়ে বিশ্বকাপে ১৬ বছর পর প্রথম নকআউটে কোনো জয়ের দেখা পেলো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে শেষ বত্রিশের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে স্প্যানিশরা। তাদের আরেক গোলদাতা পেদ্রো পররো।

স্পেনের প্রথম গোলের পর, বাকিটা সময় লড়াই আরও একপেশে হয়ে পড়ে। সত্যিকার অর্থে, এক মুহূর্তের জন্যও ফল নিয়ে কোনো অনিশ্চয়তা জাগাতে পারেনি ৭২ বছর পর বিশ্বকাপের নকআউটে ওঠা অস্ট্রিয়া, ম্যাচের পরিসংখ্যানেও সেটা স্পষ্ট।

প্রায় ৬৫ শতাংশ বল দখলে রেখে, গোলের জন্য ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে স্পেন। অস্ট্রিয়ার পাঁচ প্রচেষ্টার একটিও ছিল না লক্ষ্যে।

২০০৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডের পর, প্রথম ইউরোপিয়ান দল হিসেবে প্রতিযোগিতাটির কোনো আসরে প্রথম চার ম্যাচেই জাল অক্ষত রাখতে পারল স্পেন। কেইপ ভার্দের বিপক্ষে হতাশাজনক গোলশূন্য ড্রয়ের পর, টানা তিন জয়ের পথে কোনো গোল না খেয়ে আটটি করল তারা।

২০১০ বিশ্বকাপ জয়ের পর থেকে তিনটা বিশ্বকাপ আসর শেষ হয়েছে, কোনোটিতেই দ্বিতীয় রাউন্ড থেকে উপরে উঠতে পারেনি তারা। ২০১৪ বিশ্বকাপে তো গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘটেছে লা রোজাদের। ‘বি’ গ্রুপে নেদারল্যান্ডস ও চিলির পেছনে তৃতীয় হয়ে বিদায় নিতে হয়।

এরপর ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় উন্নীত হয়েছিল স্প্যানিশরা। নকআউটে তারা মুখোমুখি হয় স্বাগতিক রাশিয়ার। ১-১ গোলে ড্র করে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও গোল করতে পারেনি। এরপর টাইব্রেকারে হেরে বিদায় নেয় তারা।

২০২২ বিশ্বকাপেও গ্রুপ পর্ব টপকে গিয়েছিল স্পেন। ‘ই’ গ্রুপে জাপানের কাছে হারলেও দ্বিতীয় হয়ে ওঠে নকআউটে। সেখানে তারা মুখোমুখি হয় মরক্কোর। ১২০ মিনিটের খেলা গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ৩-০ গোলে হেরে বিদায় নেয়। টাইব্রেকারে কেউ একবারও মরক্কোর জালে বল জড়াতে পারেননি।

এবারই গত ১৬ বছরে প্রথম নকআউটে জয় পেয়েছে স্পেন। রাউন্ড অব-৩২ এ অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠে গেছে লা রোজারা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});