শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষ রোপণ কর্মসূচি

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

পাবনায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষ রোপণ কর্মসূচি

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১:১৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

” সবাই মিলে গাছ লাগাই, সবুজে দেশ সাজাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে পাবনায় সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু  হয়েছে। 

বৃহস্পতিবার (০২ জুলাই)  দুপুরে পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানাধীন স্কিলস একাডেমি বিডি প্রাঙ্গণে সামাজিক সংগঠন দয়াল নগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির উদ্যোগে ও বিকে ফাউন্ডেশনের সহযোগিতায়  এই মেলা ও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

দয়াল নগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির সম্পাদক আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও বার্তার সাধ্যমে শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজ সেবক এম এ বাতেন খাঁন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী মিজানুর রহমান, পিকেএসএফ নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ মিজানুর রহমান, প্রথম আলো বন্ধুসভার যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার টুটুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্নু ইসলাম সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এসময় উপস্থিত ছিলেন। 

দেশের জলবায়ু পরিবর্তন ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা।

২ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া এই বৃক্ষ রোপণ কর্মসূচি আগামী ৭ জুলাই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শেষ হবে। উপজেলার চারটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানসহ  সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষুধি চারা গাছের চারা আরোপণ করা হবে। এবারের কর্মসূচিতে প্রায় ১০ হাজার চারা গাছ রোপণ ও বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});