শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে সৌদির প্রতিনিধিদল

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে সৌদির প্রতিনিধিদল

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:৫৭ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

আরব মুসলিম রাষ্ট্রগুলোর একটি অংশ ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় না আসার গুঞ্জন উঠেছিল। এর মধ্যে কিছু দেশের প্রতিনিধি আসার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া না গেলেও এবার তেহরানে এসে খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সৌদি আরবের প্রতিনিধিদল। 

শুক্রবার (৩ জুলাই) দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেহরানে এসে খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে যায়। যদিও এর আগে সৌদি তাদের প্রতিনিধিদল চূড়ান্ত করেনি বলে শোনা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে দেশটির পাঁচ সদস্যের একটি দল তেহরানে আসে।

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায়ের সপ্তাহব্যাপী আয়োজনের প্রথমদিন শুধুমাত্র বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর নির্ধারণ করা হয়েছে। কাল শনিবার থেকে সাধারণ মানুষ দেখার জন্য তার কফিন উন্মুক্ত স্থানে নিয়ে যাওয়া হবে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর ইরান পাল্টা হামলা হিসেবে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। এতে করে সৌদির সঙ্গেও সম্পর্কের অবনতি ঘটে ইরানের। কিন্তু তা সত্ত্বেও ইরানের সাবেক সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে দেশটি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});