শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

থানচিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ কেএনএফ সদস্য আটক

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

থানচিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ কেএনএফ সদস্য আটক

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সেনাবাহিনীর দিন-রাতব্যাপী অভিযানে বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের থাংদয় বমপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র শাখা ন্যাশনাল আর্মির এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

অভিযানকালে তার কাছ থেকে ভারতে তৈরি একটি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড কার্তুজ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আরেক সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শনিবার (৪ জুলাই) দুপুর ১২টা  থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার এ তথ্য নিশ্চিত করেন।

মামলা এজাহারে জানা যায়,আটককৃত ব্যক্তি  থানচি সদর ইউনিয়নের দুর্গম ৯ নং ওয়ার্ডে সেরকর বম পাড়া নিবাসী লালসিয়াম বমের সন্তান জওতোয়াং বম ৫৫। 

এলাকার গন্যমান্য ব্যক্ততিরা জানান, ২০২০ ও ২০২৪ সালে ব্যাংক ডাকাতি পরবর্তীতে সেনক অভিযানের কেএনএফ এর অনেক সদস্য অন্যত্র পালিয়ে গেলে ও  স্বল্প সংখ্যক কোকিচিং সদস্যরা সংঘবদ্ধভাবে নিরব বিছিন্ন দির্ঘদিন থেকে ঔ এলাকার কেএনএফ এর স্বক্রীয় সদস্য পরিচয়ে পাহাড়ীদের গ্রামে, রিসোর্ট জুম ঘর থেকে বিভিন্ন কায়দা চাঁন্দা তুলে আসছিল।

পুলিশ জানায়, গত ২৮ জুন রাঙামাটি জেলা বিলাইছড়ি উপজেলার বান্দরবানের রুমা উপজেলা সীমান্তে  কেএনএএফ ও ইউপিডিএফ (মূল)সংগঠনের স্বক্রীয় সদস্যরা 

সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাই এবং সেনা বাহিনীর, বিজিবি  পুলিশসহ একটি যৌথ গোপন আস্তানায় অভিযান চালায়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সদস্যরা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে তারা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও নিরাপত্তা বাহিনী আশপাশে অভিযান অব্যাহত রাখে।

অভিযানের ধারাবাহিকতায় থাংদয় পাড়া এলাকা থেকে একটি বন্দুক ও ৫৫ রাউন্ড কার্তুজসহ জওতোয়াং বমকে আটক করা হয়। পরে শনিবার তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলা তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ পরিদর্শক মো: মশিউর রহমান বলেন, তার বিরোধের থানচি থানা আগ্নেয়াস্ত্র আইনের ০৪ জুলাই ২০২৬ তারিখে  মামলা নংম্বার ১,  হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});