শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আবারো একসঙ্গে গাইলেন রাজীব ও লিজা

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আবারো একসঙ্গে গাইলেন রাজীব ও লিজা

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ০)

রাজীব ও লিজা

X

রাজীব ও লিজা

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর মধ্য দিয়ে সংগীতাঙ্গনে যাত্রা করেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি বিভিন্ন বিশেষ দিবসের গান, সিনেমার প্লে-ব্যাক এবং স্টেজ শোতে নিয়মিত গান করে আসছেন। 

একই রিয়ালিটি শো থেকে উঠে আসা শিল্পী রাজীবের সঙ্গে তার দীর্ঘদিনের সংগীত-জুটি বাংলাদেশের শ্রোতামহলে বেশ পরিচিত। সেই ধারাবাহিকতায় এবার তারা দুজন মিলে কণ্ঠ দিয়েছেন ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’-এর থিম সংয়ে। সম্প্রতি রাজধানীর রামপুরায় সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। 

গানের কথা লিখেছেন দীপক কুমার সাহা, আর সুর করেছেন ফোয়াদ নাসের বাবু নিজেই। গানের কথায় নতুন প্রজন্মকে স্বাগত জানানো ও নিরাপদ সেবার বার্তা তুলে ধরা হয়েছে। সুরকার ফোয়াদ নাসের বাবু জানান, রাজীব ও লিজা দুজনই তার সুরে আগেও গান করেছেন এবং এবারের গানটিও তারা চমৎকারভাবে গেয়েছেন।

গান প্রসঙ্গে লিজা বলেন, ‘যেহেতু এটা বিশেষ দিবসকে উপলক্ষ করে গানটি তৈরি হয়েছে, তাই গানের কথা ও সুরের একটা চমৎকার যোগসূত্র তৈরির চেষ্টা করেছেন বাবু স্যার। আমার কাছে গানের সুরটা ভীষণ ভালো লেগেছে। 

রাজীব ভাই তো গায়ক হিসেবে দারুণ। তার সঙ্গে এর আগেও বহু গান গেয়েছি। নতুন গানটি নিয়েও আমি আশাবাদী।’ রাজীব ও লিজা জানান, বিশ্ব জনসংখ্যা দিবসে গানটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। এদিকে রাজীব ও লিজা টুকটাক স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});