শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি সরকার খেলাধুলার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি সরকার খেলাধুলার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

সৈয়দ এমরান সালেহ প্রিন্স

X

সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার খেলাধুলার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলাকে একটি সম্মানজনক পেশা হিসেবে গড়ে তুলতে এবং নতুন প্রজন্মকে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী বছর থেকে জাতীয় শিক্ষা পাঠ্যক্রমে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে হালুয়াঘাটে ভারতের সীমান্তঘেষা গারো পাহাড়ঘেরা ডুমনিকূড়া খেলার মাঠে ৩ ও ৪ জুলাই অনুষ্ঠিত হয় গারো স্টুডেন্ট ইউনিয়ন ( গাসু)  আয়োজিত গারো প্রিমিয়ার লীগ (জিপিএল)। দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠিত ফাইনাল খেলায় জিএফসি ও বিড়ই ডাকুনী  টিম মুখোমুখি হয়। রোমাঞ্চকর এ খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয় । পরে ট্রাই বেকারে ১-০ গোলে জিএফসি টিম বিড়ই ডাকুনী টিমকে পরাজিত করে গারো প্রিমিয়ার লীগ (জিপিএল)-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।টুর্নামেন্টে গারো সম্প্রদায়ের যুবকদের ১৬টি দল অংশগ্রহণ করে।

এ সময় তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ, মেধাবী ও নৈতিক প্রজন্ম গঠনের অন্যতম হাতিয়ার। মাদক, সন্ত্রাস, সহিংসতা ও সকল ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি তরুণদের উদ্দেশে বলেন, মাদককে না বলুন, খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতিচর্চাকে হ্যাঁ বলুন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গারো সম্প্রদায়ের ক্রীড়া, সংস্কৃতি ও ভাষার ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে এর চর্চা অব্যাহত রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি ডুমনিকূড়া খেলার মাঠের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের আশ্বাস দেন। 

তিনি বলেন, অতি সত্বর হালুয়াঘাটে স্টেডিয়াম, ক্রীড়া সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ , ধোবাউড়ার কলসিন্দুরে ক্রীড়া পল্লী, ডুমনিকুড়ায় রাস্তা নির্মাণ, গুমুরিয়া নদীর ভাঙ্গন রোধে বাধ নির্মাণ , বেসরকারী  স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন । 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গারো স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি প্রভাত দ্রং, হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত রেমা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সুভ্রা পান্থ্রা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি সুব্রত চিরান, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, গাজিরভিটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সুলতান উদ্দিন, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম. আর. আল আমিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি এবং সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর প্রমুখ।

ফাইনাল খেলায় গারো সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ, তরুণ-তরুণী ও ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে ডুমনিকূড়া খেলার মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});