রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চিতলমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লিয়াকত শেখের দাফন

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

চিতলমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লিয়াকত শেখের দাফন

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:৪০ পিএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

বাগেরহাটের চিতলমারী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকারিয়া মিলনের বাবা বীর মুক্তিযোদ্ধা হাজী লিয়াকত শেখের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এর আগে শনিবার দুপুর ১টার দিকে চিতলমারী হাসপাতাল রোডের নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা হাজী লিয়াকত শেখ ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বিকেল সাড়ে ৫টায় জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার, চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক মো. আবু তালেব শেখ এবং জেলা ও উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});