রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

১৫ বছর পর ফিরছেন সেলিনা জেটলি

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ০)

সেলিনা জেটলি

X

সেলিনা জেটলি

বলিউডে তার নামডাক ছিল বেশ। দশকের কাছেও দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন সেলিনা জেটলি। গ্ল্যামারে জিতে নিয়েছিলেন দর্শকের মন। করেছেন একের পর এক সিনেমা। অথচ সেই সেলিনা জেটলিকে গত ১৫ বছরে দেখা যায়নি বড় পর্দায়! অবশেষে দেড় দশকের বিরতির পর ফিরছেন সেলিনা। সিস্টার নিবেদিতার বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। নির্মাণে রামকমল মুখোপাধ্যায়। ছবির নামও রাখা হয়েছে ‘সিস্টার নিবেদিতা’। 

বলা দরকার, ১৮৬৭ সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী মার্গারেট নোবেলকে ১৮৯৮ সালে স্বামী বিবেকানন্দ ‘নিবেদিতা’ নামটি দিয়েছিলেন। ১৮৯৫ সালে লন্ডনে স্বামীজির সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। পরবর্তীতে তিনি ভারতে এসে তার শিষ্যত্ব গ্রহণ করেন। নারীর ক্ষমতায়নের পক্ষে কাজ করার পাশাপাশি সমাজসেবামূলক কাজের জন্যও তিনি স্মরণীয় হয়ে আছেন।

সলিনা জানান, সিস্টার নিবেদিতার চরিত্রে অভিনয় তার কাছে নিছক কোনও কাজ নয়, বরং একটি ‘কলিং’ বা আহ্বান। এই চরিত্রটিকে অভিনেত্রী তার কর্মজীবনের অন্যতম অর্থবহ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।

এক সাক্ষাৎকারে সেলিনা বলেন, ‘রামের মতো একজন দূরদর্শী নির্মাতার সঙ্গে কাজ করা আমার জন্য অন্য যে কোনও অভিনয় অভিজ্ঞতার চেয়ে আলাদা। তার মতো বড় মাপের পরিচালকদের সঙ্গে কাজ করলে শুধু একটি চরিত্রে অভিনয়ই নয়, বরং সেই সময়ের সঙ্গে মিশে যাওয়ার জন্য নিজেকে সঁপে দেওয়া যায়।’  

সলিনা জানান, ছোটবেলা থেকেই সিস্টার নিবেদিতার কথা জানেন তিনি। বাবা-মায়ের সঙ্গে পশ্চিমবঙ্গ ও দার্জিলিং ভ্রমণের সময় তারা প্রায়ই রায় ভিলায় থামতেন, যেখানে সিস্টার নিবেদিতা তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন। সেলিনা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমার কোনো ধারণাই ছিল না যে, একদিন, আমিই তার চরিত্রে অভিনয় করব।’

ছবিটিতে সেলিনার সঙ্গে আর কারা অভিনয় করছেন, তার পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি। আড়াল রাখা হয়েছে ছবির মুক্তির তথ্যও।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});