Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা ইনফো২৪
মার্চ ২৪, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট নিয়ে উদ্বেগ বেড়েছে, যার ফলে জনভোগান্তিও তীব্র আকার ধারণ করেছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। সোমবার (২৩ মার্চ) নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আক্ষেপ করে লিখেছেন, ‘৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।’

মূলত মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় দেশে তেল ঘাটতি নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্ক থেকেই অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতে পাম্পে ভিড় করছেন, ফলে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট ও দীর্ঘ যানজট।

তবে সরকার বলছে, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বারবার আশ্বস্ত করে জানিয়েছেন, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত মজুত আছে। পাশাপাশি সবাইকে অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না কেনার আহ্বান জানানো হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।