সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাংলা একাডেমিতে আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: বাংলা একাডেমির প্রাঙ্গণে আজ শেষ শ্রদ্ধা জানানো হয়েছে বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও সমাজচিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে।

‎সোমবার (৬ জুলাই) সকাল থেকেই গুণী এই শিক্ষক ও লেখককে শেষবারের মতো দেখতে এবং তার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করতে জড়ো হন তার আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।

‎শ্রদ্ধা জ্ঞাপন শেষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, আবুল কাশেম ফজলুল হক ছিলেন আমাদের সমাজ ও মুক্তচিন্তার এক অনন্য পথপ্রদর্শক। সত্য প্রকাশে তার আপসহীন মনোভাব ও প্রগতিশীল চেতনা তরুণদের সবসময় অনুপ্রাণিত করবে। দেশ গঠনে তার এই অনন্য কীর্তিকে স্মরণীয় করে রাখার তাগিদ দেন তিনি।

‎সেখানে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তার একটি জানাজাও সম্পন্ন হয়। এ সময় সংস্কৃতিমন্ত্রী, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার আরও একটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং এরপর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});