সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নাহিদ রানার গতির ঝড়ে বিধ্বস্ত জিম্বাবুয়ে

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

একমাত্র টেস্টে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল জিম্বাবুয়ে। সেই ম্যাচে সেরা একাদশের কয়েকজন ক্রিকেটার ছিলেন না বাংলাদশ দলে। ওয়ানডে সিরিজে নিয়মিত ক্রিকেটাররা একাদশে ফিরতেই জিম্বাবুয়ে ঝাঁঝটা বুঝছে! প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করতে নেমে রীতিমতো ধুঁকছে স্বাগতিকরা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নাহিদ রানা আর তাসকিন আহমেদের গতির সামনে মাত্র ৭০ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে।

সোমবার (৬ জুলাই) হারারের স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে জিম্বাবুয়ে আগে ব্যাট করতে নামলে তাদের ওপেনিং জুটি ভাঙে দলীয় ৩৬ রানের মাথায়। মেহেদি হাসান মিরাজ রান আউট করেন বেন কারানকে। তারপর থেকে নাহিদ রানা আর তাসকিন আহমেদর গতির ঝড়ে রীতিমতো এলোমেলো হয়ে যায় আফ্রিকান দলটি।

পাঁচ উইকেট হারিয়ে ফেলে ৪৭ রানের মাথায়। ৭০ রানে অষ্টম উইকেট হারিয়ে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় স্বাগতিকরা।

নাহিদ রানা এখন পর্যন্ত ৬ ওভার বোলিং করে ১২ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন নাহিদ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});