সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভারত নামের দেশটি ইসরাইলের বড় ভক্ত: নেতানিয়াহু

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

ভারত নামের দেশটি ইসরাইলের বড় ভক্ত: নেতানিয়াহু

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৫৫ পিএম   (ভিজিট : ০)

বেনিয়ামিন নেতানিয়াহু

X

বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরাইলের একমাত্র শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র—মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভারতের প্রবল সমর্থনের কথা উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বে ইসরাইলের আরও অনেক বন্ধু রয়েছে এবং ভারতের ১৪০ কোটি মানুষের কাছ থেকে তারা ‘অভাবনীয়’ সমর্থন পাচ্ছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু এই মন্তব্য করেন। গাজা, ইরান ও লেবাননে ইসরাইলি সামরিক অভিযানের কারণে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে থাকা এই নেতা ভারতের অবস্থানকে বড় ঢাল হিসেবে ব্যবহার করেছেন। 

সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের আরও কিছু বন্ধু রয়েছে, যেমন ভারত নামের একটি দেশ। সেখানে ১৪০ কোটি মানুষের বসবাস এবং দেশটির সাধারণ মানুষের কাছ থেকে আমরা অবিশ্বাস্য রকমের সমর্থন পাচ্ছি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতীয়দের কাছ থেকে ইসরাইলের পক্ষে বিপুল সমর্থনের বন্যা বয়ে যাচ্ছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজের ইতিহাসে ইসরাইলের ‘সবচেয়ে বড় বন্ধু’ হিসেবে আখ্যা দেন এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রতি নিজের শ্রদ্ধাবোধ ব্যক্ত করেন। 

তবে তিনি স্পষ্ট করে বলেন, শ্রদ্ধাবোধ থাকার মানে এই নয় যে ভ্যান্সের সব কথার সাথে আমাকে একমত হতে হবে। বিশ্বের অনেক দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরাইল-বিরোধী বা ইহুদি-বিরোধী প্রচারণাকে এখন ফ্যাশনে পরিণত করা হয়েছে। কিন্তু পর্দার পেছনের চিত্র সম্পূর্ণ ভিন্ন। অনেক দেশের শীর্ষ নেতারা ব্যক্তিগতভাবে তাকে ফোন করেন এবং বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি সই করার পাশাপাশি ইসরাইলি সেনাবাহিনীর রণকৌশল শিখিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান।

কয়েক সপ্তাহ আগে হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইসরাইলের উচিত হবে না বিশ্বের বুকে তাদের অবশিষ্ট থাকা একমাত্র শক্তিশালী মিত্রের (যুক্তরাষ্ট্র) সাথে বৈরিতা করা। 

গত মাসে ইরানের সাথে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সই করা একটি সমঝোতা স্মারককে সমর্থন করতে গিয়ে ভ্যান্স এই মন্তব্য করেছিলেন। মার্কিন-ইরান সমঝোতার সেই শর্ত অনুযায়ী লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা থাকলেও ইসরাইল তা এখনও মেনে নেয়নি। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});