সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জিম্বাবুয়েকে দেড়শর আগেই গুটিয়ে দিল বাংলাদেশ

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে দেড়শর আগেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। আগে বোলিং করতে নেমে ৭০ রানেই জিম্বাবুয়ানদের প্রথম আট উইকেট তুলে নেয় বাংলাদেশ। পরে শেষ দিকে প্রতিরোধ হলেও দেড়শ ছাড়াতে পারেনি স্বাগতিকরা।

একমাত্র টেস্টে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। সেই দলে ছিলেন না বাংলাদেশের বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়। তবে ওয়ানডে সিরিজের পূর্নশক্তির দল খেলাচ্ছে বাংলাদেশ। তাতে ঝাঁঝটাও যেন টেন পাচ্ছেন স্বাগতিকরা!

সোমবার (৬ জুলাই) হারারের স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে জিম্বাবুয়ে আগে ব্যাট করতে নামলে তাদের ওপেনিং জুটি ভাঙে দলীয় ৩৬ রানের মাথায়। মেহেদি হাসান মিরাজ রান আউট করেন বেন কারানকে। তারপর থেকে নাহিদ রানা আর তাসকিন আহমেদর গতির ঝড়ে রীতিমতো এলোমেলো হয়ে যায় আফ্রিকান দলটি।

পাঁচ উইকেট হারিয়ে ফেলে ৪৭ রানের মাথায়। ৭০ রানে অষ্টম উইকেট হারিয়ে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় স্বাগতিকরা। তবে নবম উইকেট জুটিতে ৬৩ রান তোলেন নিউম্যান নিয়ামুরি ও অধিনায়ক রিচার্ড এনগারাভা। দলীয় ১৩৩ রানের মাথায় ৪১ বলে ২৭ রান করা অধিনায়ক রিচার্ড এনগারাভাকে বোল্ড করেন সেই নাহিদ রানা। ৫১ বলে ৩৩ রান করা নিয়ামুরিকে ফেরান মেহেদি হাসান মিরাজ। পরে ৩৬.৪ ওভারে ১৪১ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা।

নাহিদ রানা ১০ ওভার বোলিং করে ২১ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন নাহিদ। সব মিলিয়ে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন। মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনকে ছাড়িয়ে নাহিদের ২১ রানে ৬ উইকেটটিই ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং রেকর্ড। তাসকিন আহমেদ ৩২ রানে নিয়েছেন দুটি উইকেট।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});