সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ০)

গাছের চারা বিতরণ

X

গাছের চারা বিতরণ

নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে  দুর্গাপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে  ও রুসার অর্থায়নে এ চারা গুলো বিতরণ করা হয়৷ 

রুসার নির্বাহী পরিচালক এম এন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা গুলো বিতরণ করেনউপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য ও খামার ব্যবস্থাপক হালিমা খাতুন,  উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, কৃষিবিদ মো. শহীদ উদ্দিন, শিক্ষার্থীর অভিভাবক  শেখ শামীম, পংকজ মারাক। 

চারা বিতরণ শেষে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি পরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন। 

প্রধান অতিথি বলেন,  আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি বিশেষ উদ্যেগ নিয়েছেন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবেন৷ এরই অংশ হিসাবে আমাদের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের এই কার্যক্রমে বিভিন্ন এনজিওরা সহযোগিতা করছে। আপনারা গাছটাকে সুন্দরভাবে রোপন করবেন। আপনারা আপনাদের সন্তানকে  যেভাবে যত্ম করেন ঠিক সেভাবে গাছগুলো যত্ম নেবেন।  আর একটা বিষয় সবসময় মাথায় রাখবেন  আপনার প্রতিবন্ধী সন্তানকে প্রতিবন্ধী হিসেবে গ্রহণ না করে সেটাকে প্রতিভা হিসেবে নিবেন। সেই প্রতিভাকে বিকশিত করার জন্য বিদ্যালয় সহ বিভিন্ন দপ্তর রয়েছে সেগুলোতে আপনাদের যেকোনো বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এমন চমৎকার উদ্যেগ নেওয়ার জন্য দুর্গাপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});