Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বৈঠ্ক আয়োজনে প্রস্তুত পাকিস্তান

ঢাকা ইনফো২৪
মার্চ ২৪, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

সব পক্ষ চাইলে চলমান সংঘাতের সমঝোতামূলক সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে আলোচনার আয়োজন করতে ইসলামাবাদ প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে সংঘাতের অবসানে ভালো আলোচনা চলছে বলে মন্তব্যের পর মঙ্গলবার পাকিস্তান এই তথ্য জানিয়েছে।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি বলেছেন, ‘‘যদি পক্ষগুলো চায়, তাহলে ইসলামাবাদ সব সময়ই আলোচনার আয়োজন করতে ইচ্ছুক। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির পক্ষে কথা বলে আসছে।’’

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা পাঁচ দিনের জন্য স্থগিত এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘‘খুব ভালো’’ আলোচনা চলছে বলে ট্রাম্পের ঘোষণা দেওয়ার একদিন পর পাকিস্তান সংলাপ আয়োজনের এই ইচ্ছার কথা জানিয়েছে।

যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের আলোচনা হয়নি বলে জানিয়ে দিয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট বাঁচার জন্য এমন মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেছে তেহরান।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক সংবাদমাধ্যমে পাকিস্তান, মিসর এবং তুরস্ক গত কয়েক দিন ধরে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে বলে জানিয়েছে। ওই তিন দেশ তেহরান ও ওয়াশিংটনের মাঝে বার্তা আদান-প্রদান করে সংঘাতের সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা বৈঠকে বসতে পারেন। তবে কোনও পক্ষই এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি।

এদিকে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। এর একদিন পর দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে টেলিফোন করেন। এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরান ও তুরস্কের দুই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও পৃথকভাবে টেলিফোনে কথা বলেছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।