বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সমালোচনার মুখে অমিতাভ বচ্চন

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ০)

অমিতাভ বচ্চন

X

অমিতাভ বচ্চন

ফিফা ২০২৬ বিশ্বকাপের উন্মাদনা এখন তুঙ্গে। এর মধ্যে শেষ আটে চলে গেছে সুইজারল্যান্ড। তারা কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৪-৩ গোলে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে। 

এদিকে বিশ্বকাপের এ উন্মাদনার মাঝেই সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সেই পোস্ট রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে নেটিজেনদের মধ্যে। ফ্রান্স ফুটবল দলের পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্যের বেড়াজালে জড়িয়ে পড়েছেন বিগবি। এ নিয়ে নেটিজেনদের মাঝে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

 বিশ্বকাপে ফ্রান্স দলে যেমন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে কিংবা মাইকেল ওলিসের মতো কৃষ্ণাঙ্গ ফুটবলাররা মাঠ কাঁপাচ্ছেন, ঠিক তেমনি লুকাস ডিনে বা অদ্রিয়ান র্যাবিওর মতো শ্বেতাঙ্গ তারকারাও অবদান রাখছেন। দলের ভেতরে যখন কোনো বিভেদ নেই, তখন অমিতাভের মতো একজন কিংবদন্তির মুখে প্রশংসার ছলে এমন ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্য বিশ্বজুড়ে কোটি ফুটবলভক্তের মনে আঘাত হেনেছে।

এর মধ্যেই কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি আসে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের পা থেকে। ফরাসিদের এমন দুর্দান্ত দাপট দেখে আর নিজেকে সামলাতে পারেননি শাহেনশাহ অমিতাভ বচ্চন।

দুঃখজনক হলেও সত্যি- বিগবি প্রশংসার বদলে ভাষা হিসেবে যা বেছে নিয়েছেন, তাতেই চটেছেন ফুটবলপ্রেমীরা। সামাজিক মাধ্যমে পোস্টে অমিতাভ বচ্চন লিখেছেন- এবার বলেই দি। এই ফরাসি দলটায় ১১ ফুটবলার আছেন। এর মধ্যে ১০ জন কালো আর একজন সাদা। এটাই হলো কালো মানুষের শক্তি।

তার এই ‘সাদা-কালো’ বৈষম্যমূলক মন্তব্য পোস্ট হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের একাংশ বলেছেন- খেলোয়াড়দের গায়ের রঙ বা জাতিগত পরিচয় দিয়ে বিচার না করে তাদের জাতীয়তা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত ছিল। আবার অনেকেই এ মন্তব্যকে চরম ‘অসংবেদনশীল’ এবং ‘অপ্রয়োজনীয়’ বলে আখ্যা দিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});