বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কোয়ার্টারের আগে বড় ধাক্কা খেল মরক্কো

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাত্র ২২ মিনিটে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। ইসমায়েল সাইবারির সেই চোট এখনও সারেনি। আর এতেই বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে তাকে পাচ্ছে না মরক্কো। ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে এমনটাই জানালেন দেশটির কোচ মোহামেদ ওয়াহবি। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে লড়বে দুই দল।

কোয়ার্টার ফাইনালের মতো বড় মঞ্চ, সেখানে প্রতিপক্ষ আবার গত আসরে বিদায় করে দেওয়া কিলিয়ান এমবাপ্পের দল। এই বিশ্বকাপেও উড়ন্ত ফর্মে আছেন তারা। বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে নিয়ে মরক্কোর কোচ ওয়াহবি বলেন, ‘সে এখনও প্রস্তুত নয়, তবে এখনই তার বিশ্বকাপ আসর শেষ হয়ে যায়নি।’

গ্রুপপর্বে মরক্কোর তিন ম্যাচেই গোল করেছিলেন বিশ্বকাপ শেষে বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাওয়া সাইবারি। শেষ ৩২–এ নেদারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক শেষ শটটা সাইবারি নিয়েছিলেন। সফল স্পটকিকের পর মেতেছিলেন বিজয়োল্লাসে।

এদিকে, ফ্রান্স ম্যাচের প্রস্তুতিতে কোনো চমক থাকছে না বলে জানিয়েছেন মরক্কোর কোচ, ‘ম্যাচের প্রস্তুতির ক্ষেত্রে কোনো চমক বা গোপন কৌশল থাকছে না। আমার লুকানোর কিছু নেই। আমি চমক পছন্দ করি না, আর যারা আমাদের খেলা বিশ্লেষণ করেছেন, তারা জানেন যে আমরা ঠিক কীভাবে খেলতে চাই সে বিষয়ে আমাদের ধারণা একদম পরিষ্কার।’

৪ বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফ্রান্স ফাইনালে উঠেছিল। সবকিছুই আগের মতো হবে না দাবি করে ওয়াহবি বলেন, ‘প্রতিটি ম্যাচ ভিন্ন, নিজস্ব প্রেক্ষাপট ও ইতিহাস আছে। এ ছাড়া সব ২০২২ সালের মতো একই হবে না। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভিন্ন একটি দল আছে। চার বছর আগের চেয়ে ভিন্ন ফ্রান্স দলেরও মোকাবিলা করতে যাচ্ছি। উভয় দলই আগের চেয়ে তুলনামূলক ভালো, কারণ আমাদের দুটি দেশের নিজস্ব ফেডারেশন বেশ ভালো কাজ করছে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});