বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিসরকে ফিফা রেকর্ড ১৮.৫ মিলিয়ন ডলার দিচ্ছে

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

মিসরকে ফিফা রেকর্ড ১৮.৫ মিলিয়ন ডলার দিচ্ছে

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:০৮ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

চলতি ফিফা বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিদায়ের শঙ্কা তৈরি করেছিল মিসর। মেসিদের বিপক্ষে দারুণ লড়াই উপহার দিয়ে আলোচনায় আফ্রিকার প্রতিনিধিরা। যদিও শেষ পর্যন্ত আর্জেন্টিনা অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।

যদিও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে, তবুও এবারের বিশ্বকাপে মিশরের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে ফিফার প্রাইজমানি থেকে রেকর্ড ১৮.৫ মিলিয়ন মার্কিন ডলার পেতে যাচ্ছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

এবারের আসরে ইতিহাসও গড়েছে মিসর। নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে নিজেদের প্রথম জয় তুলে নেয় দলটি। পাশাপাশি একক কোনো বিশ্বকাপ আসরে প্রথমবারের মতো পাঁচটি ম্যাচ খেলেছে তারা।

আক্রমণভাগেও ছিল মিসরের সেরা পারফরম্যান্স। পুরো টুর্নামেন্টে ৮ গোল করে বিশ্বকাপের এক আসরে নিজেদের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ে ফারাওরা। বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডকে নিয়ে গঠিত গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে ওঠা দলটি শেষ পর্যন্ত দুটি জয়, দুটি ড্র ও একটি হার নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করে।

বর্তমান প্রাইজমানি কাঠামো অনুযায়ী, বিশ্বকাপের প্রস্তুতি ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য মিসর পাচ্ছে ২.৫ মিলিয়ন ডলার। মূল পর্বে জায়গা নিশ্চিত করায় তাদের প্রাপ্তি ১০ মিলিয়ন ডলার, আর শেষ ষোলোতে ওঠার কৃতিত্বে যোগ হয়েছে আরও ৬ মিলিয়ন ডলার।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের মোট আয় দাঁড়িয়েছে ১৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। এটি বিশ্বকাপের ইতিহাসে কোনো একক আসর থেকে মিশরের সর্বোচ্চ আর্থিক পুরস্কার।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});