বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বন্যায় ৯০০ সাপ ভেসে বেড়াচ্ছে

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

চীনে ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যার মাঝেই দেশটির গুয়াংশি অঞ্চলের বাসিন্দারা এক অদ্ভুত ও চরম আতঙ্কজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বন্যার পানিতে তলিয়ে যাওয়া ওই এলাকা শত শত সাপ ভেসে বেড়াচ্ছে। খামার থেকে পালিয়ে যাওয়া এসব সাপের আতঙ্কে কাটছে বাসিন্দাদের জীবন। এমনকি ইতোমধ্যে সাপের কামড়ে ওই এলাকায় এক নারী নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াংশিতে তীব্র বন্যায় বিভিন্ন প্রজনন খামার থেকে শত শত সাপ পালিয়ে গেছে। পরিস্থিতির ভয়াবহতায় স্থানীয় কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম বলছে, গুয়াংশি এলাকায় অন্তত ৯০০ সাপ খামারগুলোর বাইরে লোকালয়ে পানিতে ভেসে বেড়াচ্ছে।

গুয়াংশি অঞ্চলের হেংঝু শহরে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বন্যার পানি এবং রাস্তাঘাট বন্ধ থাকায় ওই নারীকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, বন্যার পানিতে সাপের সাঁতার কাটার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, খামার থেকে দ্রুত পালিয়ে যাওয়া এসব সাপ ধরতে মানুষ উরু সমান পানির মধ্য দিয়ে হন্যে হয়ে ছুটছেন।

গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, খামার থেকে পালিয়ে যাওয়া সাপের মধ্যে কোবরাসহ কিছু মারাত্মক বিষধর প্রজাতি রয়েছে। পালিয়ে যাওয়া সাপগুলোকে ধরার জন্য বিশেষ দল মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে সাপের কামড়ে আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে কর্তৃপক্ষ অস্থায়ী মেডিকেল ক্লিনিক স্থাপন করেছে।

ঐতিহ্যবাহী ওষুধ, চামড়াজাত পণ্য এবং মাংসের জন্য গুয়াংশি অঞ্চলে প্রায় ৩ কোটি সাপ লালন-পালন করা হয়। বাণিজ্যিক সাপ চাষের জন্য চীনের সবচেয়ে বড় কেন্দ্র এই অঞ্চল।

এক বিবৃতিতে আঞ্চলিক কর্তৃপক্ষ বলেছে, হেংঝু এলাকার একাধিক গ্রাম পানিতে তলিয়ে যাওয়ার পর ‘কিছু জলাশয়ে সাপ দেখা গেছে’। ভয়াবহ ঝড়ে এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলাধারগুলো উপচে ও বাঁধ ভেঙে শহর ও গ্রামগুলোতে তীব্র বেগে পানি ঢুকছে।

বন্যায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গুয়াংশি আঞ্চলিক প্রচার দপ্তরের তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযানে ৮ হাজারেরও বেশি কর্মী এবং প্রায় ৫ হাজার ৭০০টি নৌকা নিয়োজিত রয়েছে।

সূত্র: ব্লুমবার্গ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});