শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ডকে ফেভারিট মানছেন হলান্ড

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ইংল্যান্ডকে ফেভারিট মানছেন হলান্ড

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:৩১ পিএম   (ভিজিট : ০)

আর্লিং হলান্ড

X

আর্লিং হলান্ড

বিশ্বকাপে নিজেদের দুর্দান্ত ফর্ম সত্ত্বেও কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকেই ‘ফেভারিট’ মনে করছেন নরওয়ের ফরোয়ার্ড আর্লিং হলান্ড। বাঁচা-মরার ম্যাচে ‘ইংল্যান্ডকে হারানোর সম্ভাবনা কতটুকু’— এমন প্রশ্নের জবাবে হলান্ড বলেন, ‘এখনও খুবই কম। আমার মনে হয় টুর্নামেন্টে কিছু স্পষ্ট ফেভারিট দল আছে, ইংল্যান্ড তাদের অন্যতম।’

বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি গোল করা হলান্ড বলেন, ‘আমি মনে করি সবারই বিনম্র থাকা উচিত। তবে হ্যাঁ, পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে তাদের (ইংল্যান্ডের) আত্মবিশ্বাসী হওয়া উচিত। কারণ এটা ইংল্যান্ড।’

ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার ইংল্যান্ডের লিডসে জন্মগ্রহণ করলেও আন্তর্জাতিক স্তরে নরওয়ের প্রতিনিধিত্ব করেন। ব্যক্তিগতভাবে এই ম্যাচটি তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটি একটি বিশেষ ম্যাচ। আমার জন্য এটি অত্যন্ত স্পেশাল, কারণ আমি ইংল্যান্ডে খেলি, ইংল্যান্ডে জন্মেছি এবং এখানে নিজের (ক্লাব) সতীর্থদের বিপক্ষে খেলতে হবে।’

হলান্ড যোগ করেন, ‘আমি বলতে চাচ্ছি, ব্রাজিলের বিপক্ষে খেলাটাই আমাদের নরওয়েজিয়ানদের জন্য এক প্রকার পাগলামি ছিল। আর ব্রাজিলের বিপক্ষে জেতার পর যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়াটা বেশ স্পেশাল। আমার মনে হয় নরওয়ের পেছনের দৃশ্যগুলো দেখলে বুঝবেন, নরওয়ের জন্য এমন অবস্থানে থাকাটা মোটেও স্বাভাবিক নয়। তাই এটি অত্যন্ত বিশেষ কিছু।

আগামী রোববার মিয়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং নরওয়ে। ফুটবল ইতিহাসে এবারই প্রথম শেষ ষোলোতে উঠেছে নরওয়েজিয়ানরা। অন্যদিকে একবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});