Dhakainfo24
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

আবারো বেড়ে গেল স্বর্ণের দাম

ঢাকা ইনফো২৪
মার্চ ২৫, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। ডলারের মান কমে যাওয়া এবং তেলের দাম হ্রাস পাওয়ায় এই উত্থান দেখা গেছে। খবর- আলজাজিরা।

বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম কমে যাওয়ায় বৈশ্বিক মূল্যস্ফীতি ও সুদের হার বাড়ার আশঙ্কা কিছুটা কমেছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ শেষ করার সম্ভাব্য পরিকল্পনার খবরে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।

সর্বশেষ হিসাবে, স্পট গোল্ডের দাম ২.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৫৬৮.২৯ ডলারে পৌঁছেছে। এছাড়া এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ৩.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৬৯.৪০ ডলারে।

অন্যদিকে, ডলারের মান কমে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়ে উঠেছে, যা চাহিদা বাড়াতে সহায়তা করেছে।

এছাড়া রুপার দামও বেড়েছে। স্পট সিলভার ৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৭৩.৯৪ ডলারে দাঁড়িয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।