রথযাত্রা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‌্যালি

রথযাত্রা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‌্যালি

রথযাত্রা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:১৬ পিএম   (ভিজিট : ০)

বর্ণাঢ্য র‌্যালি

X

বর্ণাঢ্য র‌্যালি

বিপুল উৎসাহ উদ্দিপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মবাড়িয়ায় সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণাভাবনামৃত সংঘ (ইসকন)-এর আয়োজনে জেলা শহরের মধ্যপাড়া শ্রীশ্রী রাধামাধব জিউর মন্দির থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়িতে এসে শেষ হয়। র‌্যালিতে সনাতন হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহন করেন।

রথযাত্রা সর্ম্পকে ভক্তরা জানান, এই রথ যাত্রার মধ্য দিয়ে জাতি-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক ও সম্প্রতির বার্তা ছড়িয়ে দেয়া। সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করা। রথযাত্রায় জগতের অসহিষ্ণুতা বন্ধ করার পাশপাশি সকলের জন্যে শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। আগামী ২৪ জুলাই উল্টো রথ যাত্রার মধ্য দিয়ে রথ যাত্রার  আনুষ্ঠানিকতা শেষ হবে।

র‍্যালিতে অংশ গ্রহনকারী সনাতন ধর্মাবলম্বী শিল্পী সাহা, তমা বণিক, শুভ সাহা, বাবু পাল জানান, নিজের পরিবার এবং আত্বীয় স্বজনসহ দেশবাসির কল্যাণ কামনায় তারা পূর্ণ্য লাভের আশায় রথের র‍্যালিতে অংশ গ্রহন করেন, পাশা-পাশি বিশেষ প্রার্থনা করেন।

রথ যাত্রা র‌্যালি শেষে আয়োজকদের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া ইসকনের সভাপতি রত্নেস্বর দাস ব্রহ্মচারী বলেন, এই রথযাত্রা সারা বিশ্বের সম্প্রতি ও ভালবাসার বার্তা বহন করছে। এই রথ যাত্রার মধ্য দিয়ে জাতিবর্ণ নির্বিশেষে আমরা অংশগ্রহন করতে পারি। রথযাত্রায় জগন্নাথ দেব নিজের মন্দির থেকে রাস্তায় বের হয়ে সাধারণ মানুষকে কৃপা দান করেন। রথের দড়িতে কেউ যদি টান দিতে পারে তাহলে তারা পুণ:জন্মে বিশ্বাস করেন। আগামী ২৪ জুলাই উল্টো রথ যাত্রার মধ্য দিয়ে রথযাত্রার  আনুষ্ঠানিকতা শেষ হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, রথযাত্রা উৎসব উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কোথাও যেনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নেয়া হয় বাড়তি সতর্কতা।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।