Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বেড়া ও সুজানগর উপজেলায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ঢাকা ইনফো২৪
মার্চ ২৬, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পাবনার বেড়া ও সুজানগর উপজেলায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের শুভ উদ্বোধন, শহীদ মিনারে পুষ্প অর্পণ, সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র – ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সংবর্ধনা আলোচনা সভা, মসজিদ মন্দির ও অন্যান্য উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এসব অনুষ্ঠানে পাবনা – ২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, উপজেলাদ্বয়ের নির্বাহী কর্মকর্তা,উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী বিএনপি জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংস্কৃতির ও সুধীজনরা এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।