২৬ মার্চ আমাদের জাতীয় জীবনে এক অনন্য গৌরবময় দিন। যাদের সক্রিয় ভুমিকায় আমরা অর্জন করেছি লাল-সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে দুর্গাপুরেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ও বীর মুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এই দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সাংসদ, উপজেলা ও পৌর বিএনপি, দুর্গাপুর থানা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজনৈতিক অঙ্গসংগঠন মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলী ও পুস্পস্তবক অপর্ণ করেন এবং সরকারী-রেসরকারী, আধা সরকারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বর্নাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, সাব-রেজিষ্টার অফিসার নাজমুল হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা সমবায় অফিসার আজগর আলী, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা দুরুল হোদা, উপজেলা হিসাবরক্ষণ অফিসার বাবুল হক, আইসিটি অফিসার মেহেদী হাসান, আনসার ভিডিপি অফিসার শম্পা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের এম এ মতিন, উপজেলা প্রকল্প অফিসার (পজীপ) সাইফুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আলামিনসহ প্রমূখ।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদীদল দুর্গাপুর উপজেলা বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আলাউদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন ও সদস্য সচিব এসএম সাকিব সহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও সকল বীর-মুক্তিযোদ্ধা, সরকারি, আধা-সরকারী দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
